Home জাতীয় অপরাধ বগুড়ায় চড় মারার ক্ষোভে হাতুড়ি দিয়ে ক্যাশিয়ারকে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় চড় মারার ক্ষোভে হাতুড়ি দিয়ে ক্যাশিয়ারকে হত্যা

Share
Share

বগুড়ার দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে চড় মারার ক্ষোভে *ক্যাশিয়ার ইকবাল হাসান (২৬)*কে হাতুড়ি দিয়ে হত্যা করেছেন বিক্রয়কর্মী রতন। হত্যাকাণ্ডটি মাত্র ১৫ সেকেন্ডে সংঘটিত হয়েছে বলে পুলিশ জানায়।

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে রতনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে।

রতনের কথামতে, ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে তেল চুরি হচ্ছিল। এই চুরির জন্য ইকবাল হাসান, রতনকে দায়ী করে চড় মারার পরে তার মধ্যে ক্ষোভ জন্মে। ক্ষোভের প্রভাবেই তিনি হাতুড়ি দিয়ে ইকবালকে হত্যা করেন, এরপর গলায় চাকু ও রেন্স দিয়ে আরও আঘাত করেন।

নিহত ইকবাল হাসান সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা, এবং আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার গ্রেফতারকৃত রতনকে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া আদালতে হাজির করা হয়। পুলিশ তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি ইকবাল বাহারসহ অন্যান্য ডিবি কর্মকর্তা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী পরীমনি। সাংবাদিককে হেনস্তার ঘটনায় সম্প্রতি আবারও...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক মোবাইল ভাতাও চালুর...

Related Articles

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, এক্সিট পলিসিতে ব্যবসা গোটাতে চান অনন্ত জলিল

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে মিউচুয়াল ট্রাস্ট...

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

;