Home আঞ্চলিক প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করলেন নোয়াখালীর ফরিদা ইয়াছমিন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করলেন নোয়াখালীর ফরিদা ইয়াছমিন

Share
Share

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফরিদা ইয়াছমিন (২৫) নামে এক গৃহবধূ প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শফিক হুজুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফরিদা ইয়াছমিন নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মো. দুলাল মিয়ার মেয়ে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী নুর নবীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদা গত সাত মাস ধরে শফিক হুজুরের ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাতে পারিবারিক কলহের পর তিনি বাসা থেকে বের হতে চাইলে স্বামী ভিডিও কলে তাকে বাধা দেন। এর কিছুক্ষণ পর বোরখা পরা অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ফরিদা।

বাড়ির মালিক শফিক উল্লাহ বলেন, “ফরিদা পর্দাশীল নারী ছিলেন। সাত মাসে একবারও আমি তার মুখ দেখিনি। কেবল ভাড়া বা বিল দেওয়ার সময় আড়াল থেকে কথা হতো। প্রায়ই স্বামীর সঙ্গে তার ঝগড়া শোনা যেত। এমনকি তার শোবার ঘরেও সিসি ক্যামেরা লাগানো ছিল।” সকালে দরজা না খোলায় বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই মাসুদ ও রাশেদ রানা অভিযোগ করেন, “আমাদের বোনকে নুর নবী সবসময় নজরবন্দি করে রেখেছিল। ভিডিও কলে ঘটনা দেখেও সে কোনো পদক্ষেপ নেয়নি। সে চেয়েছিল বোন মারা যাক। আমরা এই ঘাতকের ফাঁসি চাই।”

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরেই এ আত্মহত্যা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এসএসসিতে এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী: কমলো পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সার্বিক ফলাফলে দেখা গেছে, এবারের পরীক্ষায় পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে...

সৌদির সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের ১৫ জনই নওগাঁ, নাটোর ও রাজশাহীর বাসিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার...

Related Articles

নারায়ণগঞ্জে শিক্ষক ও প্রশাসনের হস্তক্ষেপে, টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহপাঠী বা কিশোর কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পর বিদ্যালয় থেকে...

ডেঙ্গুতে মাইলস্টোন স্কুলের শিক্ষিকার মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন...

‘সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি নষ্ট পচে যাওয়া মানুষ’

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘একজন নষ্ট পচে যাওয়া...

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা, ঋতুর জিপিএ-৫

যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের ঋতু খাতুন বাবাকে হারানোর শোক নিয়েই ২০২৬...