Home জাতীয় অপরাধ কুড়িগ্রামে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুড়িগ্রামে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

Share
Share

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজ আট বছরের শিশুর মরদেহ প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি মমিনুল ইসলাম (২২) এখনও পলাতক রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মুরসালিন মিয়া ওই এলাকার মশিউর রহমান মুছা ও মনজু দম্পতির ছোট ছেলে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মুরসালিনকে বারবার ডেকে নিয়ে যায় প্রতিবেশী ফরিদ উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম। পরে মোবাইল ভিডিও দেখানোর প্রলোভনে শিশুটিকে ঘরে ডেকে বলাৎকারের পর হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করে।

শনিবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী মমিনুল ও তার নানার বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত পাঁচটি ঘর ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মমিনুলের পরিবারের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ মমিনুলের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন এবং প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জু বেগমকে আটক করে। নিহত শিশুর বাবা বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, এমন নৃশংস ঘটনার নজির তাদের এলাকায় আগে দেখা যায়নি। গ্রামবাসী দ্রুত আসামিদের বিচার দাবি করছে।

একটি শিশুকে বলাৎকারের পর হত্যা এবং মরদেহ গোপন করার মতো ঘটনা শুধু স্থানীয় সমাজকেই নাড়া দেয়নি, বরং শিশু নিরাপত্তা ও বিচার ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে এবং দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ধুরন্ধর’ সিনেমা দেখুন, ভারতের গোয়েন্দা সক্ষমতা বেড়েছে: অরুণাচলের মন্ত্রী

চীন সীমান্তে উত্তেজনা নিয়ে বিতর্কের মধ্যে ভারতের গোয়েন্দা সক্ষমতা বেড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা। নিজের বক্তব্যের...

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নিকাহের পর নামলেন

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়েন ১৯ বছর বয়সী এক তরুণী। তিন ঘণ্টার...

Related Articles

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায়...

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যু: কথিত বান্ধবী দিশা গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা...

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

;