Home আঞ্চলিক গাছের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাছের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকের মৃত্যু

Share
Share

ফেনী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে একটি কাভার্ডভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আবদুল কাইয়ুম (২৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীর দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাইয়ুম রাঙামাটি জেলার মোহাম্মদ জয়নাল আবদিনের ছেলে। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের লাইনম্যানও গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেলের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজী দিঘী আরিফ ব্রিক ফিল্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে থাকা গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও লাইনম্যান গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আবদুল কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আহত লাইনম্যানের চিকিৎসা চলছে।

ফেনী হাইওয়ে পুলিশের ওসি মো. জাকারিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির গতি নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

প্রায় প্রতিদিনই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট-বড় দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রামপাশা...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। সেইসঙ্গে আলোচিত...

Related Articles

সিলেটে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ঝাড়ু মিয়া গ্রেফতার

সিলেট মহানগরে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করা...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে...

সংসদে শিক্ষা পদ্ধতি নিয়ে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। লটারি পদ্ধতির কারণে...