Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত

Share
Share

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে অন্তত আরও ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে গাজার উত্তরাঞ্চলে এই হামলা শুরু হয় এবং দিনভর একাধিক আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্র ও বাজার এলাকায় আঘাত হানে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন। স্থানীয় সূত্রগুলো বলছে, এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে নারী, শিশু এবং সাহায্যপ্রার্থী সাধারণ মানুষও রয়েছেন। হাসপাতালে জায়গা না থাকায় অনেক আহতকে সড়কের ধারে চিকিৎসা দিতে হচ্ছে। খাদ্য, পানি ও ওষুধের সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালায়। ওই ঘটনায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েল গত ১৮ মার্চ সাময়িক যুদ্ধবিরতি ভেঙে আবারও পূর্ণমাত্রায় গাজায় অভিযান শুরু করে। এরপর থেকে অন্তত ১১ হাজার ৭৬৮ জন নিহত এবং ৪৯ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে, গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ইসরায়েলের অভিযানের কারণে দেশটি বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলমান সংঘাতকে ‘আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...