Home আন্তর্জাতিক জাতিসংঘ অধিবেশনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদি

Share
Share

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কারোপ ইস্যুতে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস ও এনডিটিভির খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ৮০তম অধিবেশনের বক্তাদের সংশোধিত তালিকা শুক্রবার প্রকাশ করা হয়। এতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদির পরিবর্তে এবারের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও পূর্ববর্তী তালিকায় ২৬ সেপ্টেম্বর মোদির ভাষণ দেওয়ার সময়সূচি রাখা হয়েছিল।

জাতিসংঘ কর্তৃপক্ষ জানিয়েছে, এ তালিকা এখনও চূড়ান্ত নয় এবং প্রয়োজনে এতে পরিবর্তন আসতে পারে। তবে আপাতত জয়শঙ্করের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্ক। এবারের অধিবেশনকে ঘিরে বিশ্বের নানা দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মোদির অনুপস্থিতির সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্কের সাম্প্রতিক অস্বস্তিকর পরিস্থিতির সঙ্গে অনেকেই সম্পর্কিত করছেন। বিশেষ করে শুল্কারোপ ও বাণিজ্য ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ সাম্প্রতিক সময়ে আরও প্রকট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কূটনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার...

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

Related Articles

মাঝসমুদ্রে গাজামুখী ফ্লোটিলা বহরে ইসরায়েলি হামলায় নৌযান বিকল, আটকা শতাধিক যাত্রী

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি...

ট্রাম্পের সামনে ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ অভিযানের ছক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের নতুন ও ভয়াবহ...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

ইরানে পুলিশের টহলদলে সশস্ত্র হামলা: নিহত ৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর এক রক্তক্ষয়ী হামলার ঘটনা...