Home জাতীয় অপরাধ মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিক

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

Share
Share

মাদারীপুরের কালকিনিতে চার বছরের সন্তানের সামনেই এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধ এ হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাঝের কান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম পাখি বেগম (২৮)। তিনি সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে পাখি বেগম তার চার বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে বসতঘরের চালায় ইটপাটকেল নিক্ষেপ করে। শব্দে ঘুম ভাঙলে দরজা খোলেন পাখি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে সন্তানের সামনেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পাখিকে হত্যা করে পালিয়ে যায়। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

এ ঘটনায় নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় শাহাদাত হাওলাদারের স্ত্রী।

নিহতের শাশুড়ি নাজমা বেগম অভিযোগ করে বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে পলির পরিবার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খুনের রাতে পলি তার বাড়িতে ঢোল বাজিয়ে নাচগান করেছে, যাতে হত্যার শব্দ কেউ না শুনতে পায়। শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারও এ ঘটনায় জড়িত।” অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, “খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এক শিশুর চোখের সামনে মর্মান্তিক এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রস্তুতি শুরু সংসদে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ। এর অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা...

সমতার ভিত্তিতে গড়ে উঠবে সম্পর্ক: যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বি-পাক্ষিক কূটনীতি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অংশ হিসেবে যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে...

Related Articles

সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের...

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং...

সাভারে বাড়িতে অভিযান, পাঁচটি বোমাসহ আটক ১

সাভারে একটি বাড়িতে বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনা চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে...

সাংবাদিক মাসুদা লাবনীকে প্রাণনাশের হুমকির অভিযোগ, ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নিউজ২৪-এর সাংবাদিক মাসুদা খাতুন (মাসুদা...