Home আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখারের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখারের মৃত্যু

Share
Share

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম ফামিন (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফামিন তার বন্ধু মিরাজকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় রাস্তার মাঝখানে একটি রিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরে গেলে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ফামিনের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু মিরাজ আহত হলেও বেঁচে যান।

ইফতেখার ইসলাম ফামিন ছিলেন রাবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকায়। বিভাগের সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম বলেন, “একজন মেধাবী শিক্ষার্থীকে আমরা হারালাম। এটি বিভাগের জন্য বড় ক্ষতি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জেনেছি। সার্বিক বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সহপাঠী ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ফামিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। ছাত্র-শিক্ষকরা দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসসংলগ্ন সড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি তুলেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

সিলেট প্রতিনিধি সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। তাঁর ইন্তিকালে গভীর শোক...

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ওমর ফারুক, কক্সবাজার পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী...

Related Articles

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

রাজশাহীতে গ্রিন টিভির সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সশস্ত্র হামলা

রাজশাহী মহানগরীতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এক সাংবাদিকের ওপর...

দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী...

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মান্দা উপজেলার ২৩ নম্বর নবগ্রাম সরকারি...