Home আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখারের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখারের মৃত্যু

Share
Share

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম ফামিন (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফামিন তার বন্ধু মিরাজকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় রাস্তার মাঝখানে একটি রিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরে গেলে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ফামিনের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু মিরাজ আহত হলেও বেঁচে যান।

ইফতেখার ইসলাম ফামিন ছিলেন রাবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকায়। বিভাগের সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম বলেন, “একজন মেধাবী শিক্ষার্থীকে আমরা হারালাম। এটি বিভাগের জন্য বড় ক্ষতি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জেনেছি। সার্বিক বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সহপাঠী ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ফামিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। ছাত্র-শিক্ষকরা দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসসংলগ্ন সড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি তুলেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...

কুরআনের আয়াত ‘প্রচার’ করায় মসজিদ বন্ধ করে দিল ফরাসি আদালত

ইসলামি উপাসনা ও ধর্মীয় স্বাধীনতার ওপর চাপ প্রয়োগের চলমান বিতর্কের মধ্যেই ফ্রান্সের একটি ঐতিহাসিক মসজিদ ছয় মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে...

Related Articles

এসএসসিতে চার বিষয়ে অকৃতকার্য হয়ে শেরপুরে পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফলাফলে চার বিষয়ে অকৃতকার্য হওয়ার ধাক্কা সামলাতে না পেরে শেরপুরের...

বাবার মরদেহ ঘরে রেখে পরীক্ষা দিয়েছিল লাবিব, পেল গোল্ডেন জিপিএ-৫

বাবার নিথর দেহ তখনও নিজ বাড়িতে রাখা। আর মাত্র কিছুক্ষণ পর শুরু...

৫৪ বছর বয়সে এসএসসিতে চমক: আলী আকবরের জিপিএ ৪.৩৫

সংসারের চরম অভাব-অনটন ও জীবনের নিষ্ঠুর বাস্তবতার কাছে হার মেনে কৈশোরেই থেমে...

নতুন নিয়ম, এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা ‘খাতা চ্যালেঞ্জ’ করার...