Home আঞ্চলিক কারমাইকেল কলেজের ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ড
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কারমাইকেল কলেজের ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ড

Share
Share

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলেজের শহিদ জননী জাহানারা ইমাম ছাত্রীনিবাসে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো শিক্ষার্থী হতাহত হননি। তবে ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে রাতেই বিক্ষোভে নামে এবং কলেজ প্রশাসনের অবহেলার অভিযোগ তোলে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও কলেজ প্রশাসন জানিয়েছে, ছাত্রীনিবাসের পুরোনো বৈদ্যুতিক তার ও ওভারলোডের কারণে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে হোস্টেলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হলেও শিক্ষার্থীরা সময়মতো বেরিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা হলের সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, হোস্টেলের বৈদ্যুতিক লাইন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এক ছাত্রী বলেন, “প্রতিনিয়ত স্পার্ক হতো, আমরা বারবার অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসন গুরুত্ব দেয়নি।

বিক্ষোভের খবর পেয়ে কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান এবং হল সুপার ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস সরকার ঘটনাস্থলে উপস্থিত হন।

অধ্যক্ষ বলেন, “বৈদ্যুতিক তার অনেক পুরোনো হয়ে গেছে। লাইনে ওভারলোডের কারণেও আগুন লেগেছে। আমরা দ্রুত সংস্কার কাজ শুরু করব।” প্রশাসনের এ আশ্বাসের পর শিক্ষার্থীরা রাতেই বিক্ষোভ স্থগিত করেন এবং নিজ নিজ কক্ষে ফিরে যান।

কারমাইকেল কলেজের মতো একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ড, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে নতুন করে সামনে এনেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বোন খুন করে রোলেক্স আত্মসাৎ: নারীর যাবজ্জীবন সাজা

ন্যান্সি পেক্সটন নিজের বোনকে হত্যা করে তাঁর রোলেক্স ঘড়ি নিয়ে নেওয়ার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। লন্ডনের কেন্দ্রীয় ফৌজদারি আদালত ওল্ড বেইলি-তে বিচার...

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মিত্রদের রক্ষা করতে পারছে না: খামেনি

মোজতবা খামেনি মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র-এর সামরিক ঘাঁটিগুলো তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিতে এসব ঘাঁটির...

Related Articles

মৌলভীবাজারে মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে।...

কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু...

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার হোসেন

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সিডনির মেডিক্যাল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন...

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত...