Home আঞ্চলিক কারমাইকেল কলেজের ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ড
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কারমাইকেল কলেজের ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ড

Share
Share

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলেজের শহিদ জননী জাহানারা ইমাম ছাত্রীনিবাসে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো শিক্ষার্থী হতাহত হননি। তবে ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে রাতেই বিক্ষোভে নামে এবং কলেজ প্রশাসনের অবহেলার অভিযোগ তোলে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও কলেজ প্রশাসন জানিয়েছে, ছাত্রীনিবাসের পুরোনো বৈদ্যুতিক তার ও ওভারলোডের কারণে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে হোস্টেলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হলেও শিক্ষার্থীরা সময়মতো বেরিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা হলের সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, হোস্টেলের বৈদ্যুতিক লাইন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এক ছাত্রী বলেন, “প্রতিনিয়ত স্পার্ক হতো, আমরা বারবার অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসন গুরুত্ব দেয়নি।

বিক্ষোভের খবর পেয়ে কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান এবং হল সুপার ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস সরকার ঘটনাস্থলে উপস্থিত হন।

অধ্যক্ষ বলেন, “বৈদ্যুতিক তার অনেক পুরোনো হয়ে গেছে। লাইনে ওভারলোডের কারণেও আগুন লেগেছে। আমরা দ্রুত সংস্কার কাজ শুরু করব।” প্রশাসনের এ আশ্বাসের পর শিক্ষার্থীরা রাতেই বিক্ষোভ স্থগিত করেন এবং নিজ নিজ কক্ষে ফিরে যান।

কারমাইকেল কলেজের মতো একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ড, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে নতুন করে সামনে এনেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

সিলেটে দিনে ১৭৫ টন বর্জ্য ব্যবস্থাপনার বাইরে, বছরে ঘাটতি সোয়া ১২ কোটি টাকা

সিলেট নগরে প্রতিদিন উৎপাদিত বর্জ্যের এক-তৃতীয়াংশের বেশি সিটি করপোরেশনের ব্যবস্থাপনার বাইরে থেকে...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ, আটক ১

  রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ দাখিলের অভিযোগে সুমন...

;