Home জাতীয় আইসিইউতে নুরুল হক নুর, অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

আইসিইউতে নুরুল হক নুর, অবস্থা আশঙ্কাজনক

Share
Share

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নুরুল হক নুরকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেকের ওসিসির এক চিকিৎসক জানান, “নুরুল হক নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। অন্তত ৪৮ ঘণ্টা না গেলে তার অবস্থা নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।”

রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে রাজনৈতিক নেতাদের ভিড় বাড়তে থাকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রথমে তাকে দেখতে যান। কিছুক্ষণ পর আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল হাসপাতালে পৌঁছান।

তবে আসিফ নজরুলকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। গণঅধিকার পরিষদের একাংশের কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাকে অবরুদ্ধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের (গাপ) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা লাঠিচার্জ করে। এতে বহুজন আহত হন। সেখানে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নুরুল হক নুর সরাসরি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর আকস্মিক হামলা চালায়। এতে নুর ভাই মারাত্মকভাবে আহত হন। সাংবাদিকসহ আরও অনেকে এ ঘটনায় জখম হয়েছেন।”

এ ঘটনার পর বিজয়নগর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ও পুলিশি অভিযানে অন্তত এক ডজন ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী দলগুলো অভিযোগ করছে, সরকার ভিন্নমত দমনে দমননীতি অবলম্বন করছে। অন্যদিকে সরকারি মহল থেকে দাবি করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী কেবলমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বালুমহালে কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী ইজারাদারের এক কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার...

দুই হাতের কবজি বাঁকা, হুইলচেয়ারে স্কুলে; এসএসসিতে জিপিএ-৫ ইয়াসারের

শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি। দুই হাতের কবজি বাঁকা হওয়ায় নিজের মতো করে চলাফেরা করতে পারে না ইয়াসার ইসলাম নিরব। প্রতিদিন...

Related Articles

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ...

সবজির বাজারে অস্বস্তি, বেশিরভাগের দাম ৮০ টাকার ওপরে

কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজারে চলা অস্বস্তি এখনো কাটেনি। রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ...

ব্র্যাকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২২ আগস্ট পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে রোড সেফটি প্রোগ্রামে ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন...