Home আঞ্চলিক কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যাত্রীর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যাত্রীর

Share
Share

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে লরির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টার পর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউটার্ন নেওয়ার সময় একটি লরির সঙ্গে সিএনজির তীব্র সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত এক যাত্রীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিএনজির চালক ও আরেক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দুর্ঘটনার পর এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও অটোরিকশাটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামের এক নারীর মাটির নিচে পুঁতে রাখা মরদেহ...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)...

Related Articles

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

;