Home আন্তর্জাতিক গাজায় প্রবেশ করল ৪০০-র বেশি ত্রাণবাহী ট্রাক
আন্তর্জাতিক

গাজায় প্রবেশ করল ৪০০-র বেশি ত্রাণবাহী ট্রাক

Share
Share

ক্ষুধা ও মানবিক সংকটে জর্জরিত গাজা উপত্যকায় মঙ্গলবার (১৮ আগস্ট) ৪০০–র বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর অধীনে কার্যক্রম পরিচালনাকারী সংস্থা কোগাট (Coordinator of Government Activities in the Territories – COGAT) বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কোগাট জানায়, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সরবরাহকৃত এসব ত্রাণের মধ্যে খাদ্যপণ্য ছাড়াও জ্বালানি বহনকারী ট্রাক ছিল। হাসপাতাল চালু রাখতে জাতিসংঘের সহায়তায় সরবরাহকৃত জ্বালানি ইতিমধ্যেই গাজার স্বাস্থ্যখাতে বিতরণ শুরু হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, সীমান্তে আরও কয়েক শ ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে, সেগুলোকেও শিগগির অনুমতি দেওয়া হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় সামরিক অভিযান শুরু করে। প্রায় ২২ মাস ধরে চলা এ অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গোলাবর্ষণ ও হামলার পাশাপাশি খাদ্য ও ত্রাণ প্রবেশে কড়াকড়ি আরোপ করায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

জাতিসংঘের হিসেবে, গাজায় মানবিক সংকট মোকাবিলায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করা প্রয়োজন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন দেশ জর্ডানের সহায়তায় বিমান থেকে সীমিত পরিমাণ ত্রাণ ফেলেছে, তবে তার পরিমাণ গড়ে মাত্র ৬ থেকে ৯ ট্রাকের সমান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়...