Home জাতীয় মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
জাতীয়বিএনপিরাজনীতি

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

Share
Share

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল তাকে দেখতে হাসপাতালে যাবে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি হাসপাতাল যাবে বলে সকালে দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, একই দিন সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় পৌঁছে রাত পর্যন্ত গুলশানে বৈঠকে অংশ নেন। রাত ১১টার পর অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। পরে অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়। মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: ভারতীয় সেনাপ্রধান

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাঁর দাবি, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা ওই অঞ্চল...

বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ এসিস্ট ব্রুনো গিমারায়েসের

গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলের পেছনে বড় ভূমিকা ছিল ব্রুনো গিমারায়েসের। যোগ করা সময়ের শেষ দিকে জাপানের রক্ষণভাগের চাপ সামলে নিখুঁত এক থ্রু পাস...

Related Articles

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক...

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য ‎

ম. ম. রবি ডাকুয়া সরকারি নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার এবং...

২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

প্রায় দুই দশক পর দেশের ভিসানীতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালার খসড়া মন্ত্রিসভার...

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন...