Home জাতীয় অপরাধ বগুড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার

Share
Share

বগুড়ার সোনাতলায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে (৩০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার বিকেলে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার ছিচারপাড়া গ্রামের আফতাব হোসেন সরকারের ছেলে। গ্রেফতারের পর তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানিয়েছেন, ভুক্তভোগী ওই নারী বিয়ের পর থেকেই প্রতিবেশী সাইফুল ইসলামের দ্বারা বারবার হয়রানির শিকার হন। সাইফুল তাকে একাধিকবার কুপ্রস্তাব দেন এবং নানা উপায়ে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করেন। স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ওই নারী বাবার বাড়িতে চলে যান।

গত ১৫ এপ্রিল রাতে ওই নারী বাবার বাড়িতে অবস্থানকালে সাইফুল ধারালো চাকু হাতে শয়নকক্ষে প্রবেশ করেন। হত্যার ভয় দেখিয়ে তিনি নারীটিকে এবং তার ছোট্ট কন্যাকে আতঙ্কিত করেন, এরপর ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকেই সাইফুল ইসলাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু এলাকায় লুকিয়ে আছেন। সোমবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, “আমরা আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছি। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।” এদিকে, গ্রেফতারের খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করলেও নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি তুলেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...