Home আন্তর্জাতিক ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক
আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এরই মধ্যে দেশজুড়ে শুরু হয়েছে ‘মার্কিন পণ্য বয়কট’ আন্দোলন। লক্ষ্যবস্তু হয়েছে অ্যাপল, কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস, অ্যামাজন, স্টারবাকসসহ যুক্তরাষ্ট্রভিত্তিক বহু জনপ্রিয় ব্র্যান্ড।

বিজেপি-সমর্থিত স্বদেশি জাগরণ মঞ্চ (এসজেএম) দেশজুড়ে ছোট-বড় সমাবেশ আয়োজন করে জনগণকে বিদেশি ব্র্যান্ড বর্জনের আহ্বান জানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে #BoycottAmericanProducts ট্রেন্ড করছে, যেখানে দেশীয় পণ্যের বিকল্প তালিকা প্রচার করা হচ্ছে। শহরের রাস্তায় পোস্টার ও ব্যানারে লেখা— “বিদেশি খাবারের দোকান বর্জন করুন”— যার সঙ্গে ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, ডমিনোজ, স্টারবাকসের লোগো ব্যবহার হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বলেন, “ভারতীয় কোম্পানিগুলো বিশ্বমানের পণ্য তৈরি করছে। এখন সময় নিজের দেশের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার।” এই অবস্থান ‘আত্মনির্ভর ভারত’ নীতিকে আরও শক্তিশালী করেছে।

‘Wow Skin Science’ ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা মনীশ চৌধুরী বলেন, “বিদেশি পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে গর্ব করলেও, নিজের দেশের উৎপাদকরা নিজ দেশে স্বীকৃতি পায় না। এটা বদলানো দরকার।”
যদিও আন্দোলন গতি পাচ্ছে তবুও লখনউতে এক ক্রেতাকে ম্যাকডোনাল্ডসের কফি উপভোগ করতে দেখা গেছে। তিনি বলেন, “শুল্কের কূটনীতি বুঝি না, তবে ৪৯ রুপির কফি আমার পছন্দের।”

উল্লেখ্য, বাণিজ্যিক উত্তেজনার মাঝেই ইলন মাস্কের টেসলা নয়াদিল্লিতে দ্বিতীয় শোরুম উদ্বোধন করেছে। অনুষ্ঠানে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...