Home জাতীয় আট উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করল অন্তর্বর্তী সরকার
জাতীয়

আট উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করল অন্তর্বর্তী সরকার

Share
Share

অন্তর্বর্তী সরকার সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তারের উত্থাপিত অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদনে সাবেক সচিব আবদুস সাত্তার নাম উল্লেখ না করে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে এ ধরনের ঢালাও অভিযোগ করা জনআস্থার জন্য ক্ষতিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ তাঁর কাছে রয়েছে। তাঁর অভিযোগ, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না। তবে তিনি কোনো নাম প্রকাশ করেননি।

বিবৃতিতে সরকার আবদুস সাত্তারকে আহ্বান জানায়, যদি তাঁর কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তবে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে দ্রুত জমা দিতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রশাসন স্বচ্ছতা, সততা ও জবাবদিহির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং জনপরিসরে আলোচনা অনুমান নয়, বরং তথ্যভিত্তিক হওয়া উচিত। প্রমাণ ছাড়া এমন অভিযোগ জনআস্থা ক্ষুণ্ন করে বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় ফুটবল মহাতারকা মেসি

বাবা হোর্হে মেসির চিরবিদায়ে গভীর শোকে নিমজ্জিত ফুটবল তারকা লিওনেল মেসি। জীবনের এই কঠিন মুহূর্তে ভেঙে পড়া মা সেলিয়া কুচ্চিত্তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের...

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তিনি সরাসরি বহুল প্রতিক্ষীত...

Related Articles

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: ১৩ জনের বাড়িই নওগাঁয়

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন...

‘আমি মনেপ্রাণে সবসময়ই ইসলামের সপক্ষে’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নাজিরহাট বাবুনগর আল জামেয়াতুল উলুম...

সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি...