Home খেলাধুলা ক্রিকেট ভারতীয় ক্রিকেটার জানালেন বাংলাদেশের গালি হজমের অভিজ্ঞতা
ক্রিকেটখেলাধুলা

ভারতীয় ক্রিকেটার জানালেন বাংলাদেশের গালি হজমের অভিজ্ঞতা

Share
Share

ভারতের পেসার হর্ষিত রানা সম্প্রতি এক ইউটিউব পডকাস্টে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে গালি হজমের অভিজ্ঞতা তুলে ধরেছেন। ২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপ সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ভারত ‘এ’ দলের বিরুদ্ধে খেলছিল। ওই ম্যাচে হর্ষিত দাবি করেন, বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা ভারতীয় খেলোয়াড়দের ব্যাপক গালি দিয়েছেন। জাতীয় দলের সদস্য হলেও ভারতের পেসার জানান, বাংলাদেশের সৌম্য সরকার গালিগালাজে লিপ্ত ছিলেন, যার কারণে ভারতীয় ক্রিকেটাররা ক্ষুব্ধ ছিলেন।

কলম্বোয় অনুষ্ঠিত ওই ওয়ানডে সংস্করণের ম্যাচে ভারত ‘এ’ দল ২১১ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ‘এ’ দল বিনা উইকেটে ৭০ রান তুলে কিছুটা আশা দেখালেও শেষ পর্যন্ত ৫১ রানে হেরে যায়। ভারত ‘এ’ দল ওই ম্যাচে জয়ী হয়ে ফাইনালে ওঠে।

হর্ষিত বলেন, “ভারত-বাংলাদেশ ম্যাচগুলো সব সময় উত্তেজনাপূর্ণ হয়। আমরা ব্যাটিং করছিলাম, তখন গালি পেয়েছি। আমি ও যশ ধুল যখন ব্যাট করছিলাম, প্রচুর গালি শুনেছি।” তিনি আরও জানান, “আউট হয়ে মাঠের বাইরে গিয়ে গালি নিয়ে কথা হচ্ছিল, তখন আমাদের কোচ সিতাংশু কোটাক বলেছিলেন, ‘আমরা শান্তিপূর্ণ ক্রিকেট খেলব, লড়াই নয়’। তবে বাংলাদেশের একটি বাঁহাতি স্পিনার আমাদের বিশেষ গালি দিয়েছিল।” সেই বাঁহাতি স্পিনার ছিলেন রাকিবুল হাসান।

সৌম্য সরকারের সঙ্গে হর্ষিতের বিবাদ প্রসঙ্গে তিনি বলেন, “আমি উল্লাস করছিলাম, সে আমাকে কিছু বলায় কথা কাটাকাটি শুরু হয়। এরপর ওদের অনেক ব্যাটসম্যানও গালি হজম করেছে। শেষে আমরা ম্যাচ জিতেছিলাম।” ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সরাসরি কোনো কথা হয়নি, শুধুমাত্র রেফারির সঙ্গে আলাপ হয়েছে, যোগ করেন হর্ষিত।

ভারত জাতীয় দলে গত বছর অভিষেক হওয়া হর্ষিত রানা এখন পর্যন্ত ২টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলেছেন। তার এসব বিবৃতি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনাও শুরু হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন,...

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও...

Related Articles

ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন নেইমার: ফুটবল থেকে অবসর ও সান্তোস চুক্তি নিয়ে নতুন বার্তা

ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা অবসরের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।...

ব্রাজিলের ভারত সফর যেন ‘অভাবী পরিবারের বিয়েতে শাহরুখের নাচ’: বাইচুং ভুটিয়া

চলতি বছরের শেষের দিকে ঐতিহ্যবাহী কলকাতায় ভারতের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচ খেলতে...

সব জল্পনার অবসান: ব্রাজিলকে চূড়ান্ত বিদায় জানালেন নেইমার

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের...

বিদায়ী বার্তা দিলেন মেসি

২০২৬ বিশ্বকাপ ফুটবলের মহারণে নিজেদের প্রধান ঘাঁটি কানসাস সিটিকে আবেগঘন এক বিদায়ী...