Home আন্তর্জাতিক বহিরাগত ও অভ্যন্তরীণ চাপে নড়বড়ে মোদির ক্ষমতার মসনদ
আন্তর্জাতিক

বহিরাগত ও অভ্যন্তরীণ চাপে নড়বড়ে মোদির ক্ষমতার মসনদ

Share
Share

নয়াদিল্লির ক্ষমতার করিডরে নরেন্দ্র মোদির ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন তুঙ্গে। এক দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকা মোদি সম্প্রতি এক ভাষণে ‘ব্যক্তিগতভাবে চড়া মূল্য চোকানোর’ ইঙ্গিত দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি ও শুল্ক সংকট, বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ, ভারতের অভ্যন্তরীণ কৃষি ও পশুপালন খাতকে ঘিরে তীব্র চাপ তৈরি করেছে। এই অবস্থায় মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থহানি তিনি মেনে নেবেন না, যদিও এর জন্য রাজনৈতিক মূল্য দিতে হয়।

বহিরাগত চাপের পাশাপাশি বিজেপির ভেতরেও বিরোধ বাড়ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) মোদি–শাহ জুটির প্রভাব কমাতে দৃঢ়প্রতিজ্ঞ। ৭৫ বছর বয়সসীমা নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের ইঙ্গিতও মোদির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ, জাট নেতাদের সঙ্গে সম্পর্কের অবনতি, এবং দলীয় মুখপাত্রদের পদত্যাগ বা বহিষ্কার—সব মিলিয়ে বিজেপির ভিত নড়বড়ে হয়ে উঠছে।

বিরোধী ‘ইন্ডিয়া’ জোটও এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে তারা রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে ‘মতদাতা অধিকার যাত্রা’ শুরু হতে যাচ্ছে, যা আগামী নির্বাচনের আগে বিরোধীদের শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হয়ে উঠতে পারে।

আসন্ন বিহার নির্বাচন, মার্কিন শুল্কনীতি, আর মোদির বয়সসীমা বিতর্ক—সবকিছু মিলে ভারতের রাজনীতিতে এক অনিশ্চিত ও টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করেছে। অনেকের মতে, মোদি এখন তাঁর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখোমুখি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

Related Articles

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত অন্তত ৫

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে...

মোদিকে প্রশ্নের মুখে ফেলা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা...

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন।...

;