Home আন্তর্জাতিক ৩৩ বছর বয়সে থেমে গেল জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কেলির জীবন
আন্তর্জাতিকবিনোদন

৩৩ বছর বয়সে থেমে গেল জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কেলির জীবন

Share
Share

মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কেলি ম্যাক আর নেই। দেশটির জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর মাধ্যমে পরিচিত পান এ অভিনেত্রী। আমেরিকার সিনসিনাটিতে গত ২ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৩৩ বছর।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্নায়ুতন্ত্রের বিরল টিউমার গ্লিওমায় আক্রান্ত ছিলেন কেলি। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাকে। তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।

‘দ্য ওয়াকিং ডেড’-এর সহ-অভিনেত্রী আলান্না ম্যাস্টারসন বলেন, “কেলি ছিল এক অসাধারণ মানুষ। কেলির পরিবার জানিয়েছে, “এক উজ্জ্বল ও অনুপ্রাণনাদায়ী প্রাণ আজ আমাদের ছেড়ে গেছে। তার উষ্ণতা ও সৃজনশীলতা আমরা সবসময় মনে রাখব।”

১৯৯২ সালের ১০ জুলাই জন্ম নেওয়া কেলি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। বিজ্ঞাপনে কাজের মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু হয়। এরপর বিভিন্ন টিভি সিরিজ ও শর্ট ফিল্মে নিয়মিত কাজ করেছেন তিনি।

‘দ্য ওয়াকিং ডেড’-এর পাশাপাশি ‘শিকাগো মেড’ এবং ‘৯-১-১’ সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। অভিনয়ের বাইরে তিনি প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন। কেলি ৩৫টিরও বেশি প্রজেক্টে অভিনয় করেন এবং ৫টি প্রজেক্ট প্রযোজনা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে হামলার জন্য আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনার জীবন সংকটে

মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে টানা ২৫০ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন হাজারো মার্কিন সামরিক সদস্য। দীর্ঘ এই মোতায়েনের...

ডেটিং অ্যাপ ছেড়ে এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

ডেটিং অ্যাপে দীর্ঘদিন সঙ্গী খুঁজেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে অনেকেই এখন বাস্তব জীবনে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পথ বেছে নিচ্ছেন। এই প্রবণতায়...

Related Articles

চীনের শুল্ক ফাঁকিতে সহায়তা করেছে ৪০টির বেশি দেশ: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে চীনকে ৪০টির বেশি দেশ সহায়তা করেছে বলে দাবি...

মেসির পথ ধরে এমএলএসে এখন তারকার ঢল

লিওনেল মেসি যাওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) আকর্ষণ বেড়েছে অনেকটাই।...

আইয়ুব বাচ্চুর ২০ গান নতুন আয়োজনে, মিউজিয়ামের জন্য ‘উত্তরাধিকার’

‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’—আইয়ুব বাচ্চুর গাওয়া...

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...