Home জাতীয় অপরাধ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় মেজরসহ ৩ সেনা সদস্য নিহত
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় মেজরসহ ৩ সেনা সদস্য নিহত

Share
Share

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় সন্ত্রাসী হামলায় এক মেজরসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে এই হামলা চালায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠী। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই গোষ্ঠী ভারতের সহায়তায় পরিচালিত হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সন্ত্রাসীরা একটি সামরিক গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তিন সেনা নিহত হন। তারা হলেন, মেজর মোহাম্মদ রিজওয়ান তাহির (৩১), নায়েক ইবনি আমিন (৩৭) এবং ল্যান্স নায়েক মোহাম্মদ ইউনুস (৩৩)।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালায় এবং চারজন ভারত-সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করে। সেনাবাহিনী জানিয়েছে, পুরো এলাকা সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানান এবং নিহত সেনাদের শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, পুরো জাতি আজ শোকাহত এবং পাকিস্তান সন্ত্রাস নির্মূলে অটল থাকবে।

পাক সেনাবাহিনী জানিয়েছে, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ নির্দেশে কাজ করছে। তারা দাবি করেছে, ভারত প্রক্সি যুদ্ধের মাধ্যমে পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে।
সূত্র: জিও নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে হামলার জন্য আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনার জীবন সংকটে

মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে টানা ২৫০ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন হাজারো মার্কিন সামরিক সদস্য। দীর্ঘ এই মোতায়েনের...

ডেটিং অ্যাপ ছেড়ে এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

ডেটিং অ্যাপে দীর্ঘদিন সঙ্গী খুঁজেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে অনেকেই এখন বাস্তব জীবনে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পথ বেছে নিচ্ছেন। এই প্রবণতায়...

Related Articles

চীনের শুল্ক ফাঁকিতে সহায়তা করেছে ৪০টির বেশি দেশ: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে চীনকে ৪০টির বেশি দেশ সহায়তা করেছে বলে দাবি...

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...

শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু রোববার

বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল...

হরমুজ প্রণালিতে আমিরাতের দুই জাহাজে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির...