Home আন্তর্জাতিক এয়ার ইন্ডিয়ায় ফের যান্ত্রিক ত্রুটি, নয়াদিল্লি-লন্ডন ফ্লাইট বাতিল
আন্তর্জাতিকদুর্ঘটনা

এয়ার ইন্ডিয়ায় ফের যান্ত্রিক ত্রুটি, নয়াদিল্লি-লন্ডন ফ্লাইট বাতিল

Share
Share

লন্ডনের উদ্দেশে রওনা হয়েও যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন (টেক অফ) বাতিল করে, ভারতের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং উড়োজাহাজ থামতে বাধ্য হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সিরিজের একটি বিমান। ৩১ জুলাই নয়াদিল্লি থেকে রওনা হয়েছিল উড়োজাহাজটি; কিন্তু যাত্রা শুরুর পরেই ককপিটে বসে থাকা দুই পাইলট টের পান যে ইঞ্জিনে কোথাও কোনো গণ্ডগোল আছে। ব্যাপারটি আঁচ করতে পারা মাত্র টেক অফ বাতিল করার সিদ্ধান্ত নেন তারা।

উড্ডয়ন বাতিল হওয়ার পর সতর্কতামূলক চেকিংয়ের জন্য যাত্রী এবং ক্রুদের নামতে বলা হয় এবং কিছু সময় পর এয়ার ইন্ডিয়া তাদের জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে ।

দুর্ঘটনার সাথে জড়িত বিমানটি ছিল একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। উড্ডয়ন বাতিল হওয়ার পর, সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য যাত্রীদের নামতে বলা হয়। অবশেষে এয়ার ইন্ডিয়া ক্রু এবং যাত্রীদের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা সম্পন্ন করার জন্য একটি বিকল্প বিমান সরবরাহ করে।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র ফার্স্টপোস্টকে বলেন, “গত ৩১ জুলাই এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে লন্ডনগামী এআই২০১৭ নম্বর ফ্লাইটের বিমানটির উড্ডয়ন যান্ত্রিক ত্রুটির কারনে বাতিল করা হয়েছে। (উড্ডন বাতিল হওয়ার) অল্প সময়ের মধ্যেই ফ্লাইটটির যাত্রী এবং ক্রুদের জন্য বিকল্প একটি বিমান সরবরাহ করা হয়েছে। ত্রুটিযুক্ত বিমানটি বর্তমানে পরীক্ষা করা হচ্ছে।”

প্রসঙ্গত, গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট গুজরাটের রাজধানী আহমেদাবাদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু উড্ডয়নের মাত্র ৩০ মিনিট পর আহমেদাবাদের মেঘানিনগরে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় উড়োজাহাজটি।

বিমানটিতে মোট ২৩০ জন যাত্রী এবং পাইলট-কো পাইলটসহ মোট ১২ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে একজন যাত্রী ব্যতীত নিহত হন সবাই। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ২৬০টি মরদেহ। ভারতের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।

ওই দুর্ঘটনার পর গত দেড় মাসে কয়েকবার ছোটখাট বিভ্রাট দেখা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিভিন্ন ফ্লাইটে। এসব বিভ্রাটের কারণে একাধিকবার ফ্লাইট বাতিলও হয়েছে।
সূত্র : ফার্স্টপোস্ট

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পবিত্র রমজান মাসে নিয়মিত পাঁচ ওয়াক্ত...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না করে পারস্য উপসাগরে আগের অবস্থানে ফিরে গেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ...

Related Articles

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব...

গদি না ছাড়লে মাদুরোর দশা হবে, কিউবার প্রেসিডেন্টকে ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার কিউবায় সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে আক্রমণাত্মক...

যুক্তরাজ্যের কেন্টে মেনিনজাইটিস আতঙ্ক: বিশ্ববিদ্যালয় ও তিন স্কুলে দুই তরুণের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১১

যুক্তরাজ্যের কেন্ট অঞ্চলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মেনিনজাইটিসের ( মস্তিষ্কের স্থায়ী ক্ষতি, স্মৃতিশক্তি...

অল্পের জন্য ‘বেঁচে যান’ মোজতবা খামেনি, ফাঁস হওয়া অডিওতে রোমহর্ষক তথ্য

ইরানের সদ্য নিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ভয়াবহ হত্যাকাণ্ড থেকে অল্পের...