Home জাতীয় অপরাধ টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে

Share
Share

চট্টগ্রামের বাঁশখালীতে টাকার জন্য মাদকসেবী ছেলে ঝগড়ার একপর্যায়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল রুদ্র (৫৮) কৃষিকাজ করে জীবিকা চালাতেন। স্থানীয়রা জানায়, তার ছেলে তপন রুদ্র (২০) মাদকাসক্ত ও দীর্ঘদিন ধরে বেকার। সে আগে একটি সেলুনে কাজ করলেও এখন কোনো পেশায় নেই।

টাকার জন্য বাবা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবারও তর্কের একপর্যায়ে ছেলে ঘরের দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।

স্থানীয় ইউপি সদস্য সোহেল ইকবাল বলেন, তপন রুদ্র দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। সে প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করত। এদিনও তর্কের একপর্যায়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনার পরপরই এলাকাবাসী তপন রুদ্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ভ্যানে ট্রান্সফরমার, আগুনে আতঙ্ক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ভ্যানের ওপর রাখা বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো হলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ট্রান্সফরমারটি সরানো...

এই ৫ বছর সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

আগামী পাঁচ বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা। শনিবার (১৫...

Related Articles

ফরিদপুরে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলায় ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক তরুণীকে...

পটুয়াখালীতে ফজরের নামাজে সিজদারত অবস্থায় তরুণ ইমামের মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মৃত্যু বরণ করেছেন...

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের...

রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নাকি মডেল ও রাজনীতিবিদ...