Home আঞ্চলিক শ্বশুরের ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শ্বশুরের ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের 

Share
Share

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরের ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মৃধা (২৬) ওই গ্রামের নিজাম মৃধার ছেলে।

নিহতের শ্বশুর আবুল কালাম জানান, ঘরটি নিচু থাকায় কয়েকজনকে নিয়ে উঁচু করার কাজ চলছিল। ইমনও সহযোগিতা করছিলেন। হঠাৎ ঘরের টিনের চালা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সাড়ে চার মাস বয়সী বিসমিকা নামে ইমনের এক কন্যা রয়েছে। সন্তানকে বুকে জড়িয়ে স্বামী শোকে বার বার সঙ্গাহীন হয়ে পড়ছেন অনার্স পড়ুয়া স্ত্রী ফজিলাতুন্নেছা। তার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠেছে। কিছুতে স্বামীর এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের কেউ অভিযোগ করেননি। তবুও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ড. ইউনূসের এক বছরে ৪৯৬ সাংবাদিক নির্যাতন, জামিন পাচ্ছেন না অনেকেই

২৪-এর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের হলে রাষ্ট্রক্ষমতায় আসে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর পর থেকেই শুরু হয় সাংবাদিকদের গ্রেপ্তার, হয়রানি...

অস্ট্রিয়ায় শিশুখাদ্যে বিষ মিশিয়ে ব্ল্যাকমেইল, অভিযুক্ত গ্রেফতার

শিশুখাদ্যে প্রাণঘাতী বিষ মিশিয়ে একটি বহুজাতিক কোম্পানিকে ব্ল্যাকমেইল করার চাঞ্চল্যকর ঘটনায় অস্ট্রিয়ায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে নামী...

Related Articles

বিটিভির বাজেট ৩২০-৩২৫ কোটি টাকা আয় মাত্র ১৫-১৬ কোটি: ডাঃ জাহেদ

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্ষিক বাজেট ৩০০ কোটি টাকার বেশি হলেও...

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি

জুলাই আন্দোলনে ভূমিকার রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে...

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায়...