Home আঞ্চলিক গাজীপুরে বাবার মৃত্যুর দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

গাজীপুরে বাবার মৃত্যুর দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু

Share
Share

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধামলই গ্রামে বাবার মৃত্যুর মাত্র দুই ঘণ্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া (হার্ট অ্যাটাক) বন্ধ হয়ে মারা গেছেন তার ছেলে। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলার কাওরাইদ ইউপির ধামলই গ্রামে রোববার (৩ আগস্ট) সকালে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।

নিহত মো. হাসমত আলী (৮৫) উপজেলার কাওরাইদ ইউপির ধামলই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও নিহত হাসমত আলীর ছেলে মো. বাবুল মিয়া (৫০)। নিহত বাবা শ্রীপুর সাব রেজিস্টার অফিসে এবং ছেলে টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ছিলেন।

স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন জানান, হাসমত আলী দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। রোববার সকালে মারা যান তিনি। বিষয়টি নিহতের ছেলে বাবুলকে জানায় তার স্বজনরা। জানানোর সঙ্গে সঙ্গে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা তুহিন বলেন, এমন মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শুনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই কষ্টের এবং বেদনার।

কাওরাইদ ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃত্যুর খবর শুনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

সিরাজগঞ্জ সলঙ্গায় পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্য আটক

আবু হানিফ,সিরাজগঞ্জ দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর হাটিকুমরুল এলাকায় আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানা...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...