Home জাতীয় এনসিপি কর্মীদের চোখ রাঙালে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে- হাসনাত আবদুল্লাহ
জাতীয়রাজনীতি

এনসিপি কর্মীদের চোখ রাঙালে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে- হাসনাত আবদুল্লাহ

Share
Share

এনসিপি কর্মীদের হুমকি দিলে এখন থেকে রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই বিপ্লবের এক বছর পার করেছি। এতদিন আমরা কথা বলেছি, এখন সময় কাজে নামার। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব যেভাবে দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব—প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকবো। ।”

তিনি অভিযোগ করে বলেন , বিভিন্ন এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। তার ভাষায়, “রূপসা থেকে পাথরিয়া—যেখানেই হোক, এখন থেকে যদি কেউ এনসিপির কোনো কর্মীর দিকে চোখ তুলে তাকায়, তার রাজনৈতিক জবাব দেওয়া হবে। হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না।”

হাসনাত আরও বলেন, “ভয় পাবেন না। এনসিপির আন্দোলন, আদর্শ আর স্বপ্ন—কেউ থামাতে পারবে না। আমাদের লক্ষ্য ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠন, সেই স্বপ্ন বাস্তবায়নে লড়াই চালিয়ে যাবো আমরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...