Home জাতীয় অপরাধ খুলনায় যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

খুলনায় যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা

Share
Share

খুলনার দৌলতপুরে এক যুবককে গুলি করে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) রাত ৮টার দিকে মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম- আল আমিন।

নিহত আল আমিন স্থানীয় শাহেদ আলীর ছেলে। মাছের ঘের দেখাশোনার পাশাপাশি মাঝে মাঝে অটোরিকশা চালাতেন। পুলিশ জানায়, আল আমিন মোটরসাইকেলে করে ওই এলাকায় যাচ্ছিলেন। তখন পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে, গুলি চালায় এবং পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

স্থানীয়রা একটি মোটরসাইকেল চালু অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তার পাশে গলা কাটা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুটি গুলির খোসা উদ্ধার করে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, নিহতের মাথা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) তাজুল ইসলাম জানান, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ইতোমধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

জামিন পেলেন কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ

  দুই হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...