Home জাতীয় অপরাধ হাদি হত্যাকাণ্ডে ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন করলেন রাশেদ প্রধান
অপরাধআইন-বিচারজাতীয়

হাদি হত্যাকাণ্ডে ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ‘দায়ী’ হিসেবে উল্লেখ করে তাদের ছবিসংবলিত একটি ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে এ ঘৃণাস্তম্ভের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করে হত্যার ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। তার অভিযোগ- হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি ও আশ্রয়দাতারা সবাই এখনো নিরাপদে রয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতি ঘৃণা জানাই।”
এ সময় তিনি বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি রোড’ নামকরণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ‘ঘৃণাস্তম্ভ’ নির্মাণের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান রাশেদ প্রধান।
তিনি বলেন, “সরকার অনুমতি দিলে জনগণের অর্থায়নেই আমরা স্থায়ী ঘৃণাস্তম্ভ নির্মাণ করব। এতে সরকারের কোনো অর্থ ব্যয় করতে হবে না।”

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা হাদি হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের মতে, এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দ্রুত বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...

আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দলে ইতিহাস গড়লেন হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোস

  আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...

Related Articles

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন...

কুয়াকাটায় ছাত্রীর সঙ্গে অফিস সহকারীর আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, সাময়িক বরখাস্ত

পটুয়াখালীর কুয়াকাটায় এক স্কুলছাত্রীর সঙ্গে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার...

রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক...

ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’: পুলিশের দাবি

  চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের...