Home জাতীয় অপরাধ হাদি হত্যার বিচার না হলে নির্বাচন নয়, প্রয়োজনে সরকার পতনের আন্দোলন হবে: ইনকিলাব মঞ্চ
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

হাদি হত্যার বিচার না হলে নির্বাচন নয়, প্রয়োজনে সরকার পতনের আন্দোলন হবে: ইনকিলাব মঞ্চ

Share
Share

জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না—এমন কঠোর অবস্থান ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, দ্রুত দৃশ্যমান বিচারিক পদক্ষেপ না নিলে তারা প্রয়োজনে সরকার পতনের আন্দোলনে নামবে।

সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, “বিচার এড়িয়ে নির্বাচন দিয়ে দায় ঝেড়ে ফেলার সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার পাবে না। হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না।”

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জাবের। তিনি অভিযোগ করেন, জানাজার মাঠে আবেগী বক্তব্য দিলেও হাদি হত্যার বিচার প্রশ্নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান স্পষ্ট নয়। তার ভাষায়, “জনগণ ড. ইউনূসকে দায়িত্ব দিয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, অসহায়ত্ব প্রকাশের জন্য নয়। তদন্তে কারা বাধা দিচ্ছে, সরকার কেন দৃঢ় অবস্থান নিতে পারছে না—তা জাতির সামনে পরিষ্কার করতে হবে।”

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুটি প্রধান দাবি জানানো হয়।
প্রথমত, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে একটি বিশেষ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
দ্বিতীয়ত, দেশীয় সংস্থাগুলো যদি খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যর্থ হয়, তাহলে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, অতীতেও রাষ্ট্র গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মামলায় আন্তর্জাতিক সহায়তা নিয়েছে। “জুলাই বিপ্লবের মুখ্য কণ্ঠস্বর এবং ঢাকা-৮ আসনের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে হাদির বিচার রাষ্ট্রীয় অগ্রাধিকার হওয়া উচিত,”—বলেন তিনি।

ভারতের সঙ্গে বন্দি বিনিময় ও নিরাপত্তা সহযোগিতার উদাহরণ টেনে জাবের বলেন, খুনিরা যদি বিদেশে পালিয়ে থাকে, তাহলে তাদের ফিরিয়ে আনার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তিনি উলফা নেতাদের হস্তান্তরের নজির উল্লেখ করে বলেন, “একতরফা সমঝোতার রাজনীতি জনগণ আর মেনে নেবে না।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন; তিনি জুলাই বিপ্লব, স্বাধীনতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক। সরকার যদি পরিকল্পিতভাবে হাদি হত্যাকাণ্ডকে আলোচনার কেন্দ্র থেকে সরিয়ে দিতে চায়, তাহলে সরকার নিজেই রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব।

সংগঠনটি জানায়, সরকারের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে সন্তোষজনক কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় তারা এখন থেকে নিরবচ্ছিন্ন রাজপথ কর্মসূচিতে থাকবে। সোমবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তখনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে—সরকারের সঙ্গে আলোচনায় যাওয়া হবে, নাকি সরকার পতনের আন্দোলনে নামবে সংগঠনটি।

ঢাকা-৮ আসনে হাদির স্থলাভিষিক্ত প্রার্থী দেওয়ার প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি স্পষ্ট করে জানান, হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক সমঝোতার পথ খোলা নেই।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি বলেন, “হাদির রক্তের দাবি একটি নৈতিক ও রাজনৈতিক লঙ্গর। এই লঙ্গর উপড়ে ফেলতে চাইলে শুধু সরকার নয়, পুরো রাষ্ট্রব্যবস্থাই দিক হারাবে। ইনকিলাব মঞ্চ সেই লঙ্গর আঁকড়ে ধরেই ন্যায়বিচারের লড়াই চালিয়ে যাবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিরাজদিখানে কাশবনে ৪ বছরের শিশুর গলাকাটা লাশ, হাসপাতালে বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের মেয়ে তোয়াবাকে নিয়ে রাতে নানার বাড়ি যাচ্ছিলেন গোলাপ হোসেন। পথে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাড়ি...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রধান নির্বাচনি এজেন্টের ওপর হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট।...

Related Articles

মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় টানা...

মোটরসাইকেলের নম্বরপ্লেটে বড় পরিবর্তন: লেখা যাবে এক লাইনেই

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান আইনি...

পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

তৈরি পোশাকশিল্পে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা সৃষ্টি করে দেশের অন্যতম প্রধান এই অর্থনৈতিক খাতকে...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায়...

;