Home আঞ্চলিক গজারিয়ায় ফাঁস নিলেন ৩ সন্তানের জননী 
আঞ্চলিকজাতীয়

গজারিয়ায় ফাঁস নিলেন ৩ সন্তানের জননী 

Share
Share

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া প্রায় তিন লাখ টাকার ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় দীর্ঘদিনের মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পুরান বাউশিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম জিলহজ আক্তার (২৮)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা কামরুল হাসানের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল হাসান দীর্ঘ সাত থেকে আট বছর ধরে গজারিয়ায় একটি খাবার হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করে আসছেন। জীবিকার তাগিদে তিনি একাই গজারিয়ায় অবস্থান করতেন। প্রায় এক সপ্তাহ আগে স্ত্রী জিলহজ আক্তার তাদের দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কুমিল্লা থেকে স্বামীর কাছে চলে আসেন।

নিহতের স্বামী কামরুল হাসান জানান, সংসার চালাতে গিয়ে তার স্ত্রী বিভিন্ন এনজিও থেকে ধাপে ধাপে প্রায় তিন লাখ টাকা ঋণ নেন। সময়ের সঙ্গে সঙ্গে কিস্তির চাপ বাড়তে থাকে। নিয়মিত এনজিও কর্মীরা বাড়িতে এসে কিস্তির জন্য চাপ সৃষ্টি করায় পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

তিনি বলেন, “কিস্তির টাকার জন্য প্রতিদিন লোকজন বাড়িতে আসত। মানসিক চাপে আমরা কুমিল্লা ছেড়ে গজারিয়ায় চলে আসি। ভেবেছিলাম নতুন জায়গায় থাকলে হয়তো চাপ কমবে।”

স্বামীর ভাষ্যমতে, রোববার রাতে পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। দ্রুত ওড়না কেটে মরদেহ নিচে নামানো হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পারিবারিক বক্তব্য যাচাই করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচা আব্দুল হক হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা আব্দুস সালামকে (৩৯)...

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের কোনো জনপ্রতিনিধিত্বমূলক পদে ১০ জনের কম ফিলিস্তিনি বংশোদ্ভূত...

Related Articles

তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাধাইড়...

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে...

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে...

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...