Home জাতীয় দুর্ঘটনা চট্টগ্রামে রেললাইনের পাশে দিনমজুরের ছিন্নভিন্ন লাশ উদ্ধার
দুর্ঘটনা

চট্টগ্রামে রেললাইনের পাশে দিনমজুরের ছিন্নভিন্ন লাশ উদ্ধার

Share
Share

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকায় রেললাইনের পাশে ছিন্নভিন্ন অবস্থায় মো. হাসান (৪২) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের ধারণা, ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. হাসান হাদুর পাহাড় এলাকার বাসিন্দা এবং সৈয়দ আহমেদের ছেলে। এলাকায় তাঁর একটি পানের বরজ ছিল। প্রতিদিনের মতো গতকালও বরজে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। কিন্তু রাতে রেললাইনের পাশে তাঁর নিথর, ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানায়।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মো. হাসান কানে কম শুনতেন। ফলে ট্রেনের শব্দ হয়তো শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনাটি কীভাবে বা কখন ঘটেছে, সে বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য মেলেনি।

ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয় বলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তামিল রাজনীতিতে থালাপতি বিজয়ের নতুন ইতিহাস গড়লেন

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ‘থালাপতি’ বিজয় এবার রাজনীতিতেও বড় চমক দেখিয়েছেন। মাত্র ৫১ বছর বয়সে তিনি গড়ে তুলেছেন নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি...

কারিগরি ত্রুটি ছাড়া দেশে লোডশেডিং নেই ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশের কোথাও বর্তমানে লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কিছু এলাকায় কারিগরি...

Related Articles

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

জার্মানিতে গাড়িচাপায় নিহত ২ পথচারী

জার্মানির স্যাক্সনি অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাইপজিগে (Leipzig) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত...

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় , একই পরিবারের চারজনসহ নিহত ৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।...

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে...