Home জাতীয় অপরাধ গাইবান্ধায় ভাতিজার হাতে খুন হয়েছে চাচা
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

গাইবান্ধায় ভাতিজার হাতে খুন হয়েছে চাচা

Share
Share

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে চাচা রাধানাথকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় শুক্রবার (০৪ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত রাধানাথ ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বড় ভাই নৃপেন চন্দ্র দাস ওরফে খলসা ও নিহত ছোট ভাই রাধানাথের সাথে পৈত্রিক বসতভিটা নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্ধ চলে আসছিল। বিবাদমান জমিতে বৃহস্পতিবার (০৩ জুলাই) বড় ভাই খলসা বাড়ির সীমানা ঘেঁষে টয়লেট স্থাপন শুরু করে। এ সময় নিহত রাধানাথ টয়লেট স্থাপনে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগবিতন্ডা হয়।

রাধানাথ শুক্রবার দুপুরে বাড়ির সামনে ছাগলকে ঘাস খাওয়াতে যায়। গতকালের জের ধরে বড় ভাই খলিসা ও তার দুই ছেলে ঠাকুর ও সত্যন্দ্রনাথ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রাধানাথকে জখম করে।আশেপাশের লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ময়নাতদন্তের জন্য রাধানাথের মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে সুমন চন্দ্র দাস বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত পুরোনো কাঠামো পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই সুবিধাভোগী গোষ্ঠী সম্পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে...

Related Articles

দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত...

জীবনের প্রথম ভোট দিলেন তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩৬...

ঢাকা-৫ আসন চার কেন্দ্রে ভোট পড়েছে যত

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল সাড়ে ৭টা থেকে...

ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু

খুলনা-২ আসনের খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের অদূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে...