Home জাতীয় সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে
জাতীয়রাজনীতি

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত পুরোনো কাঠামো পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই সুবিধাভোগী গোষ্ঠী সম্পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে সক্রিয় হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্য, বেইনসাফি ও অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ। সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল পুরোনো বন্দোবস্ত ভেঙে একটি ন্যায়ভিত্তিক, জনগণের রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। কিন্তু এখন সেই পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরাই আবার সংগঠিত হয়ে রাজনীতির মাঠে নেমেছে।

ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে নিজের দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জনগণ যদি এনসিপির ওপর আস্থা রেখে
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে অর্থনৈতিক ও বাণিজ্য ঘাটতি কমানো হবে এবং কোনো একটি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ধাপে ধাপে হ্রাস করা হবে। এর মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে।

পররাষ্ট্রনীতির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, অগণতান্ত্রিক শাসকদের নতজানু নীতিকাঠামো ভেঙে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আত্মমর্যাদাশীল ও স্বকীয় পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে এবং আসিয়ান জোটে যোগ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করা হবে।

নাহিদ ইসলামের ভাষণে আগামী নির্বাচনে বৈষম্যবিরোধী রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নটিকে কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় রক্তাক্ত সোমবার: সন্তানের সামনে পিতাকে গুলি ও কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

পাবনা জেলা শহরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকায় নিজের মাদরাসাপড়ুয়া সন্তানের সামনে আলী হোসেন (৫৩) নামে এক...

বগুড়ায় ইয়াবাসহ আটক নারীর ছবিটি এআই দিয়ে তৈরি, ‘সৌন্দর্য দেখে’ ফেসবুকে ভাইরাল

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় প্রকাশিত একটি ছবি এআই-নির্মিত বলে দাবি উঠেছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে...

Related Articles

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...