Home জাতীয় অপরাধ ৫০ লিটার ডিজেল উদ্ধারে, জরিমানা ১০ হাজার টাকা
অপরাধ

৫০ লিটার ডিজেল উদ্ধারে, জরিমানা ১০ হাজার টাকা

Share
Share

এমরান হোসেন, জামালপুর | জামালপুরের বকশীগঞ্জে এক দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার নেতৃত্বে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী এলাকার দাম্বুল মোড়ে সোলাইমানের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, স্থানীয়রা খবর দিয়েছেন যে দোকানটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছে। এই অভিযোগের ভিত্তিতে বিকালে অভিযান চালানো হয়। এসময় দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। চলমান সংকটে অতিরিক্ত মূল্যে বিক্রির উদ্দেশ্যে এই ডিজেল মজুদ করা হয়েছিল। উদ্ধারকৃত ডিজেলের জন্য দোকান মালিক সোলাইমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ না খুললেও যুদ্ধ বন্ধে আগ্রহী ট্রাম্প

রান হরমুজ প্রণালি বন্ধ রাখলেও চলমান যুদ্ধ বন্ধে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলায়...

যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রে খেলবে ইরান বললেন ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আসন্ন বিশ্বকাপে ইরান যুক্তরাষ্ট্রেই খেলবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট করে বলেন, নিরাপত্তা ও রাজনৈতিক...

Related Articles

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, উদ্ধার ৩ জেলে

রবি ডাকুয়া, বাগেরহাট | সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই...

জামালপুরে শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় পিতা নিহত , ছেলের শ্বশুরসহ আটক ৬

জামালপুরে ছেলে ও ছেলের বউয়ের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে শ্বশুরবাড়ির স্বজনদের...

‎মোংলায় বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ‎

‎রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অনিয়ম, দুর্নীতি আর...

গায়ক নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান...