Home জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি : এমপি এমরান আহমদ চৌধুরী
জাতীয়

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি : এমপি এমরান আহমদ চৌধুরী

Share
Share

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আলেম-উলামাদের সঙ্গে বিএনপির সবসময়ই সুসম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, হযরত মহানবী (সা.)-এর নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার রয়েছে দলের নেতৃত্বের।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শীর্ষ আলেমদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা লোকমান আহমদ, শায়খে তাহিপুরী। ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শায়খুল হাদিস মাওলানা ইউসুফ খাদিমানী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মওদুদ হোসেন সুমন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা ফয়েজ আহমদ আজহারী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, মাওলানা মক্তার আহমদ, মাস্টার আজমল হোসেন চৌধুরী, হাফেজ মাওলানা আলী আহমদ এবং মাওলানা কবির আহমদ। সভায় উপজেলার বিভিন্ন স্তরের আলেম-উলামা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথিকে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন মাওলানা আশরাফ আহমদ এবং স্বাগত বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাহমুদুল হাসান।

এদিকে, সভায় বক্তব্য রাখতে গিয়ে আলেমরা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের দ্রুত রোগজীবাণু শনাক্ত এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্বাচন সহজ করতে ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার...

Related Articles

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র উপকূলীয় জনপদ; আবহাওয়া...

পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে দুর্নীতি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী ​অনলাইনে নামজারির আবেদনের পর প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের...

গোদাগাড়ীতে মাদকের রমরমা ব্যবসা

​মোঃ গোলাম কিবরিয়া , রাজশাহী একের পর এক মামলা, মাদক ব্যবসা, পুলিশের...

রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর...