Home আঞ্চলিক ৪২ বছরের শিক্ষকতা শেষে অবসরে সেগুপ্তা কানিজ আক্তার
আঞ্চলিকসিলেট

৪২ বছরের শিক্ষকতা শেষে অবসরে সেগুপ্তা কানিজ আক্তার

Share
Share

সুদীর্ঘ ৪২ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের সমাপ্তি টানলেন সিলেটের ঐতিহ্যবাহী দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিজ আক্তার। মঙ্গলবার ছিল তাঁর চাকরিজীবনের শেষ কর্মদিবস। এ উপলক্ষে বিদ্যালয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁকে বিদায় জানান এবং তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানান।

জানা গেছে, সেগুপ্তা কানিজ আক্তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ গ্রামের এক শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পারিবারিক অনুপ্রেরণায় ১৯৮৪ সালের ১ জানুয়ারি তিনি সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। কর্মজীবনের ধারাবাহিকতায় ১৯৯৩ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান এবং বিভিন্ন বিদ্যালয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।

তিনি গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১১ সাল থেকে টানা ১৫ বছর দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি নানা সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেছেন। ২০০১ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এবং ২০১২ সালে বিভাগীয় পর্যায়েও একই স্বীকৃতি লাভ করেন। ২০১৯ সালে তাঁর নেতৃত্বে বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা অর্জন করে। সর্বশেষ ২০২৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সম্মানিত হন।

তাঁর হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থী, যারা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সহকর্মীরা জানান, তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখাতে সবসময় অগ্রাধিকার দিয়েছেন।

বিদায় বেলায় সেগুপ্তা কানিজ আক্তার বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই দেখেছেন এবং তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর মতে, শিক্ষার্থীদের সফলতা ও মানবিক বিকাশই একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন।

তাঁর অবসরে সিলেটের শিক্ষা অঙ্গন একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষককে হারালেও তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;