Home আঞ্চলিক তাহিরপুরে আনসার প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
আঞ্চলিকসিলেট

তাহিরপুরে আনসার প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

Share
Share

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আনসার ও ভিডিপির এক প্রশিক্ষকের বিরুদ্ধে ইউনিয়ন কমান্ডার পদে সুপারিশের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন বড়দল দক্ষিণ ইউনিয়নের পুরান খালাস গ্রামের বাসিন্দা আমির আলী। অভিযোগে বলা হয়েছে, তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. হাসিবুল তারেক তাঁর নাম সুপারিশ করার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন।

অভিযোগকারী আমির আলী জানান, তিনি দীর্ঘদিন আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। কিন্তু ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁর নাম তালিকাভুক্ত করা হয়নি এবং প্রয়োজনীয় কাগজপত্র জেলায় পাঠানো হয়নি। তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন।

আমির আলীর দাবি, তিনি অগ্নিনির্বাপণ, রাস্তা মেরামত, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সহায়তা এবং টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দসহ বিভিন্ন সরকারি অভিযানে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাঁর এই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ঘুষ দিতে না পারায় তাঁকে উপেক্ষা করা হয়েছে। এমনকি অভিযোগকারীকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে প্রশিক্ষক মো. হাসিবুল তারেক বলেন, তিনি কোনো ধরনের অর্থ দাবি করেননি। তাঁর দাবি, যাঁর কাগজপত্র আগে জমা পড়েছে, তাকেই নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত করে পাঠানো হয়েছে। অভিযোগকারী দেরিতে আবেদন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা বেগম বলেন, তিনি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছেন এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট (উপ-পরিচালক) মো. সুজন মিয়া জানান, ইউনিয়ন কমান্ডার পদে তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তালিকা বাতিল করে পুনরায় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;