Home জাতীয় ১২ দলীয় জোট ছাড়ল জাতীয় পার্টি (জাফর)
জাতীয়

১২ দলীয় জোট ছাড়ল জাতীয় পার্টি (জাফর)

Share
Share

জাতীয় পার্টি (জাফর) আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে। শনিবার (১ মার্চ) দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। দলটির সাবেক এমপি আহসান হাবিব লিংকন জানান, দীর্ঘদিন ধরে জোটের কিছু নেতার কার্যকলাপে দলের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। ফলে দলীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে জোট ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পার্টি (জাফর) এখন থেকে এককভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। একই সঙ্গে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নোয়াব আলী আব্বাস খান, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত পুরোনো কাঠামো পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই সুবিধাভোগী গোষ্ঠী সম্পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে...

Related Articles

দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত...

জীবনের প্রথম ভোট দিলেন তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩৬...

ঢাকা-৫ আসন চার কেন্দ্রে ভোট পড়েছে যত

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল সাড়ে ৭টা থেকে...

ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু

খুলনা-২ আসনের খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের অদূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে...