Home আন্তর্জাতিক হিজবুল্লাহকে নিরস্ত্র করার স্বপ্ন সফল হবে না: নাঈম কাসেম
আন্তর্জাতিক

হিজবুল্লাহকে নিরস্ত্র করার স্বপ্ন সফল হবে না: নাঈম কাসেম

Share
Share

লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের দাবি। তবে এই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হবে না বলে দৃঢ় দাবি করেছেন সংগঠনটির উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম। তিনি বলেছেন, হিজবুল্লাহ লেবাননের জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে গঠিত প্রতিরোধশক্তি; তাই কোনো বিদেশি চাপেই তারা আত্মসমর্পণ করবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) সংগঠনের নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যসূত্র: মেহের নিউজ।

অনুষ্ঠানে নাঈম কাসেম বলেন, বছরের পর বছর ধরে হিজবুল্লাহ এমনভাবে শক্তিশালী হয়েছে যে বিশ্বের অনেক দেশই তাদের বিকাশ দেখে বিস্মিত। তার দাবি, শত্রুপক্ষ বহুবার সংগঠনটিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কারণ হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতা, মর্যাদা ও দেশপ্রেমের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “নিহত আলেমদের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের কলমের কালি আমাদের পথ দেখায়। হিজবুল্লাহর প্রতিরোধ ও অগ্রযাত্রা তাদের আত্মত্যাগের ফল।”

ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘সম্প্রসারণবাদী আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, লেবাননের নিরাপত্তা রক্ষায় সব ধরনের উপায় গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি। তার মতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।

তিনি দৃঢ় সুরে বলেন, “হিজবুল্লাহ নিজেকে, জনগণকে এবং দেশকে রক্ষার জন্য সবসময় প্রস্তুত। আমরা কখনোই হার মানব না।”

সংগঠনটির রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে নাঈম কাসেম জানান, হিজবুল্লাহ লেবানন পুনর্গঠন ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য যেকোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০০৬ সালের যুদ্ধে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক লেবাননের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করেছিল।

সম্প্রতি পোপের উদ্দেশে পাঠানো এক শুভেচ্ছাবার্তা নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন তিনি। হিজবুল্লাহ প্রধানের ভাষায়, “হিজবুল্লাহ কারো স্বীকৃতি চায় না। আমাদের গ্রহণযোগ্যতা নির্ধারণ করার অধিকার কারোর নেই।”

বক্তব্যের শেষে লেবানন সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রতিরক্ষায় হিজবুল্লাহ নিজেদের দায়িত্ব পালন করেছে। এখন জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার পালা সরকারের।

নাঈম কাসেম অভিযোগ করেন, আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই হিজবুল্লাহকে দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে, কারণ সংগঠনটি দেশপ্রেম, প্রতিরোধ এবং মর্যাদার এক অনন্য আদর্শ তুলে ধরেছে। তার দাবি, এই আদর্শই লেবাননের জনগণের কাছে হিজবুল্লাহকে শক্তিশালী প্রতিরোধশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।...

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন সামরিক...

Related Articles

মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে ঘিরে আন্তর্জাতিক মহলে চলা জল্পনা-কল্পনার মধ্যে...

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...