Home জাতীয় হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
জাতীয়রাজনীতি

হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

Share
Share

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন। তার দাবি, শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়েই সেনাবাহিনীর প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ মামলায় মাহমুদুর রহমান ৪৬তম সাক্ষী হিসেবে আদালতে হাজির হন।

তিনি ট্রাইব্যুনালে বলেন, “পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার পর শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে উচ্ছেদ করেন এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্য প্রদান করেন তিনি।

এদিন একই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকেও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর তাদের সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে না পারায় আদালতের কাছে সময় চাওয়া হয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলাটিতে মোট ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ৯ সেপ্টেম্বর ছয়জন এবং ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষ্য দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’—এমন বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি। বুধবার (১১...

মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

চট্টগ্রামে রমজান মাসে মসজিদে ইতেকাফ পালনরত অবস্থায় এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক...

Related Articles

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত...

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত হলো নিজামী–সাঈদী–কাদের মোল্লাসহ আরও কয়েকজনের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের দাবির পর মাওলানা মতিউর রহমান...

খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন...

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...