Home সাম্প্রতিক ‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ তারেক রহমানের মন্তব্যের জবাব আসিফ মাহমুদের
সাম্প্রতিক

‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ তারেক রহমানের মন্তব্যের জবাব আসিফ মাহমুদের

Share
Share

বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে কর্মসূচি পালনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, কর্মসূচির সময় পেছনে চলা ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে নয়, জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিল। তাঁর দাবি, কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ ছিল না।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মী সামনে হারিকেন নিয়ে গ্যাস-বিদ্যুতের দাবিতে বসেছিলেন, অথচ তাঁদের পেছনে ফ্যান চলছিল। এ ধরনের কর্মসূচিকে তিনি ‘হঠকারিতা’ হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের জ্বালানি সংকট সমাধানে কাজ করছে। আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আগামী ১০ বছরে কীভাবে দেশের জ্বালানি সমস্যা সমাধান করা হবে, সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি পরিষ্কার করার দাবি করেন। তাঁর ভাষ্য, কর্মসূচিতে ব্যবহৃত ফ্যান ও মাইক্রোফোন জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিল। কর্মসূচির সময় সংশ্লিষ্ট এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় বিকল্প ব্যবস্থায় এসব সরঞ্জাম চালানো হয় বলে দাবি করেন তিনি।

এদিকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বক্তব্যে প্রধানমন্ত্রী সংকটের বিষয়টি স্বীকার করার পাশাপাশি দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে। বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে দুঃখও প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সংকট সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো দলের পরিকল্পনা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে জ্বালানি সংকটের সমাধান করতে সক্ষম হলে সরকার তা গ্রহণ করে বাস্তবায়ন করবে।

অন্যদিকে, গ্যাস সংকট কাটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে শনিবার জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...