Home সাম্প্রতিক জাতীয় গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
সাম্প্রতিক

জাতীয় গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

Share
Share

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের ‘হঠকারী আন্দোলনের’ সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে। এগুলো হঠকারিতা।’

তিনি বলেন, ‘তাদের বন্ধুরাই ক্ষমতায় ছিল। অন্তর্বর্তী সরকার এলএনজি টার্মিনাল বসানো বন্ধ করে দিয়েছে। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে। এজন্য সময় লাগবে। সংকট সমাধানে সরকার চীন ও মালয়েশিয়ার সঙ্গে কথা বলেছে।’

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সংকট সমাধানের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা সরকারের কাছে উপস্থাপন করা হলে সরকার তা সাদরে গ্রহণ করবে। তা না হলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে—এমন পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে। তখনই দেশের উন্নয়ন হবে।’

তিনি জানান, আগামী এক মাসের মধ্যে স্কুলশিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে। এ ছাড়া উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করবে সরকার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...