Home জাতীয় হামের প্রাদুর্ভাব অব্যাহত, ৭৮ দিনে প্রাণ গেল ৫৮৮ শিশুর
জাতীয়

হামের প্রাদুর্ভাব অব্যাহত, ৭৮ দিনে প্রাণ গেল ৫৮৮ শিশুর

Share
Share

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৭৮ দিনে হাম ও এর উপসর্গে মোট ৫৮৮ শিশুর প্রাণহানি ঘটেছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৭৯ শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩৪ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৯৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। ফলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বিপরীতে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৯ হাজার ৯৪ জন। মোট ৫৭ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৫৩ হাজার ৭২২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই বিমানে আটক সিজেপি প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায়...

Related Articles

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি সোনা ও রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া সোনা ও রুপার ওজন নির্ধারণ...

দুবলার চরে শুঁটকি উৎপাদন ও পর্যটনে সম্ভাবনা, ঘাটতি মৌলিক সুবিধায়

  সুন্দরবনের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত দুবলার চর। প্রতিবছর শুঁটকি উৎপাদন,...

বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে বাদ ড. ইউনূসের নাম

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জার্মানির বার্লিনে তিন দিনব্যাপী বিশ্ব...

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে...

;