Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার

Share
Share

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যতই চাপ আসুক না কেন, ইরান নিয়ে যুদ্ধে ব্রিটেনকে জড়িয়ে ফেলা যাবে না এবং হরমুজ প্রণালিতে কোনো ধরনের অবরোধের পরিকল্পনাকে সমর্থন করবে না যুক্তরাজ্য।

স্টারমার আরও বলেন, ‘আমার মতে, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং তা পুরোপুরি সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে আমরা ঠিক এ লক্ষ্যেই সব ধরনের প্রচেষ্টা চালিয়ে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
তবে ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ওই অঞ্চলে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এক মুখপাত্র।

তিনি জানান, আমরা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সমর্থন করে যাচ্ছি, যা বিশ্ব অর্থনীতি এবং আমাদের দেশের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার জন্য অত্যন্ত জরুরি।

এর আগে মার্কিন সামরিক বাহিনী বলেছে, সোমবার থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে। তবে, হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা ‘বাধা সৃষ্টি করবে না’ বলে জানিয়েছে। তবে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হুমকির মুখে নতি স্বীকার করবে না ইরান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারী সেজে বন্ধুত্ব ও ব্ল্যাকমেইল: দুর্ধর্ষ ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিনব কৌশলে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক...

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্যহাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গাজালিয়া...

Related Articles

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ...

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তানে যেতে আগ্রহী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য...

এশিয়ায় জ্বালানি সংকট নিরসনে জাপানের ১০ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে এশিয়াজুড়ে সৃষ্ট জ্বালানি...

ইরানের জন্য কাশ্মীরিদের নজিরবিহীন পদক্ষেপ, দিয়ে দিচ্ছেন মূল্যবান সম্পদ

এক গভীর ও আত্মিক সম্পর্কের টানে ইরানের যুদ্ধে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাহায্যে...