Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের: জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের: জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত

Share
Share

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন তিনি।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে জাতিসংঘে দেওয়া বক্তব্যে নেবেনজিয়া বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিজেদের নিরাপত্তার স্বার্থে জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার অধিকার তাদের রয়েছে।

তিনি অভিযোগ করেন, ইরানের ওপর একতরফাভাবে দায় চাপানোর চেষ্টা চলছে। একই সঙ্গে কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে সমর্থন দেওয়ায় ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে তাদের ‘আইন লঙ্ঘনকারী’ বলেও মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান কার্যত হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরোপ করে। পরবর্তীতে ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র-ও সেখানে নৌ অবরোধ জোরদার করে। ফলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে।

এর মধ্যে পাকিস্তান-এর মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

যুদ্ধবিরতির পর ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার চেষ্টা চলছে। তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি যুদ্ধ-পূর্ব অবস্থায় আর ফিরবে না বলে ইরান স্পষ্ট করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক ন্যক্কারজনক অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আব্দুল লতিফ ভূঁইয়াকে (৫০)...

এএফপিকে সাক্ষাৎকার: প্রাণনাশের ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান শেখ হাসিনা

গ্রেপ্তার, কারাদণ্ড কিংবা প্রাণনাশের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার দৃঢ় ইচ্ছার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা...

Related Articles

ভারতজুড়ে মূলধারার গণমাধ্যমে আস্থার সংকট, ছাঁটাই বহু সাংবাদিক

সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...

ওমান উপকূলে রুশ তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়ছে তেল

ওমানের উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল...

ওয়াশিংটনে নেতানিয়াহুর হোটেলের সামনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান করা হোটেলের...

রাশিয়ায় ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি গবেষকের

রাশিয়ায় উদ্ভাবিত ক্যানসারের টিকা মেলানোমার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন দেশটির...