Home সাম্প্রতিক হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ
সাম্প্রতিক

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

Share
Share

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলপথটির ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জোরালো করার অংশ হিসেবেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বিতর্কিত মানচিত্রটি প্রকাশ করেন ট্রাম্প। এতে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত ও সংবেদনশীল এই জলপথকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি মূলত ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত।

এর আগে গত শুক্রবার হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডভুক্ত করার ধারণার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, কঠোর অবরোধের মাধ্যমে কৌশলগত এই জলপথটি বর্তমানে মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে।

যুক্তরাষ্ট্রের এমন দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের বক্তব্যকে ‘অলীক কল্পনা’ আখ্যা দিয়ে তেহরান জানিয়েছে, পরাজয়ের বাস্তবতা থেকে নজর সরাতেই মার্কিন প্রশাসন এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালি অতীতেও ইরানের ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। একই সঙ্গে তেহরান জানিয়েছে, আন্তর্জাতিক এই জলপথ কখন বন্ধ বা উন্মুক্ত করা হবে, সে সিদ্ধান্ত ইরানই নেবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী মামুন বিশ্বাস। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং...

Related Articles

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

‘পবিত্রকরণের’ নামে শিকলে বেঁধে নারীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৯

ভারতের গুজরাট রাজ্যে অন্ধবিশ্বাস ও কুপমন্ডূকতার নামে এক নারীর ওপর নারকীয় নির্যাতন,...

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর আজ: সুপ্রিম কোর্টে ঝুলে আছে বিচার

পুরো দেশকে স্তব্ধ ও বিবেককে নাড়িয়ে দেওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী...

;