Home জাতীয় স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি আব্দুল মুহিত রাসেলের শ্রদ্ধা
জাতীয়দিবস

স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি আব্দুল মুহিত রাসেলের শ্রদ্ধা

Share
Share

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আব্দুল মুহিত রাসেল।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন। এটি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, বরং দীর্ঘ শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বীর বাঙালির গর্জে ওঠার দিন। এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘ ২৪ বছরের শোষণ, বঞ্চনা ও নিপীড়ন থেকে

মুক্তির ঘোষণা দেয়। এটি ছিল একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের ঐতিহাসিক মুহূর্ত।
উল্লেখ্য, মো. আব্দুল মুহিত রাসেল হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তার শুভানুধ্যায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি গ্রেটবৃটেন ইউকে এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান। পাশাপাশি হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদকসহ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুটারচর মো. আব্দুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বপালন করে আসছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মহাদেবপুরের গৃহবধূ আরজিনা বেগম নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা মোছা. আরজিনা বেগম (৫১) গত ২২ জুন থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবার উদ্বেগে রয়েছে।...

মুরাদনগরের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের একটি কমিটি গঠনকে ঘিরে এক প্রার্থীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে...

Related Articles

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

দায়িত্বে ফিরলেন দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক হীরা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক (সাচিবিক বিদ্যা...

ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের শেষ চালান, সম্পন্ন হলো ৫০ হাজার টন আমদানির চুক্তি

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট ভারত থেকে সরকারিভাবে আমদানিকৃত ৫০ হাজার মেট্রিক...

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ...