Home জাতীয় দুর্ঘটনা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত
দুর্ঘটনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

Share
Share

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুজন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে তাঁদের বহনকারী প্রাইভেটকারকে পেছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তানিয়া তাহমিনা রিনা, তাঁর ছেলে তাসবিক ও মেয়ে জারা। আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং বড় ছেলে নাবিল।

তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত নাজিমুদ্দিন মোল্লার মেয়ে। তাঁর স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। পরিবারটি সৌদি আরবে বসবাস করত। নিহত তাসবিক ফিনল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন।

তানিয়ার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বলেন, বৃহস্পতিবার সকালে তানিয়া, তাঁর স্বামী ও তিন সন্তান ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তানিয়া, তাঁর ছেলে ও মেয়ের মৃত্যু হয়। আহত হন পরিবারের অপর দুই সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে তাঁদের প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে তাঁর বোন, ছোট ভাগনে ও ভাগনি ঘটনাস্থলেই নিহত হন। আহত ভগ্নিপতি ও বড় ভাগনে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি নিহত ব্যক্তিদের মরদেহ দেশে আনার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সুবিশাল সম্পদ জব্দের ধারাবাহিকতায় এবার লন্ডনের হাইকোর্টে সাবেক...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের সুযোগ কেবল একজন ব্যক্তি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত...

Related Articles

লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর...

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...