Home আঞ্চলিক সোনারগাঁওয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সোনারগাঁওয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Share
Share

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে শনিবার ভোরে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন—সাব্বির হোসেন (২৩) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার (১৯)। তাঁদের সংসারে রয়েছে ৩ বছর বয়সী পুত্র, সাফরান হাসান নুর।

খবর পেয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে দম্পতির লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সাব্বির হোসেন ও সিনথিয়া আক্তার ঘরের আড়ার সঙ্গে আলাদা আলাদা করে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। সাব্বির হোসেন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশের তথ্য অনুযায়ী, সাব্বির হোসেন ও সিনথিয়া আক্তারের বিয়ে ২০২১ সালে হয়েছিল। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক সমস্যা চলছিল।
নিহতের বড় বোন নুপুর আক্তার জানিয়েছেন, “গত শুক্রবার রাতেও সাব্বির আমাদের বাসায় এসেছিলেন। খাবার খেয়ে চলে গিয়েছিলেন। পরে আত্মহত্যার খবর শুনে আমরা তাদের বাসায় আসি। গ্রামে পঞ্চায়েত বসে গত ২০ দিন আগে তাদের দ্বন্দ্ব সমাধান করা হয়েছিল, এরপর কোনো সমস্যা ছিল বলে মনে হয়নি।”

নিহতের মা শাহের বানু বলেন, “ভোরে মৃত্যুর খবর পেয়ে আসার পর এটি রহস্যজনক মনে হয়েছে। আশা করি পুলিশ সঠিক তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করবে।” সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মে. রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই প্রকৃত ঘটনা জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার। এবার...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...